প্রোগ্রামিং এর প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ।

প্রোগ্রামিং সি প্রোগ্রামিং

প্রোগ্রামিং করার জন্য কম্পিউটার ও মোবাইলের পাশাপাশি আমাদের লাগবে “কম্পাইলার”।এখন প্রশ্ন হলো কম্পাইলার কি?

ধরুন আপনার সাথে ফেইসবুকে চীনের কারো পরিচয় হলো।তো সে চাইনিজ ভাষা ছাড়া আর কোন ভাষা বুঝেনা।উনি আপনাকে ইনবক্সে চাইনিজ কতগুলো লিখা পাঠালো।এখন আপনি তা বুঝার জন্য কি করবেন?
আপনি অবশ্যই Google Translator এর সাহায্য নিবেন।লেখাগুলো বাংলায় convert করে নিবেন।আবার উনাকে উত্তর দেয়ার সময় বাংলায় লিখে তাকে আবার চাইনিজ ভাষায় convert করে তারপর পাঠাবেন।

কম্পিউটারও ঠিক একইরকম, 0 আর 1 ছাড়া কিছু বুঝেনা।আপনারা হয়তো তা আগে থেকেই জানেন।তাই আমাদের ভাষাকে বুঝানোর জন্যও এমনি Converter ব্যবহার করতে হয়,যাকে আমরা “কম্পাইলার” নামে ডাকি।

এখন কথা হলো কম্পাইলার কই পাবো?

বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জন্য আলাদা আলাদা কম্পাইলার ব্যবহার করা হয়।যেহেতু আমরা নতুন,C & C++ নিয়ে চর্চা করবো,তাই আমরা CodeBlocks নামের একটি কম্পাইলার আছে,তা ব্যবহার করবো।আপনারা এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।

এখন যারা Android মোবাইল/ট্যাব এ চর্চা করবেন,তাদের জন্য ভালো সফটওয়্যার হলো C4droid ।আপনারা এখানে ক্লিক করে এই সফটওয়্যারটি সংগ্রহ করতে পারেন।

সব ঠিকঠাক থাকলে এর পরের পোস্ট থেকে কোড নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।ততক্ষণ ভালো থাকুন,সাথেই থাকুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *