কোড লিখার জন্য প্রথমে কম্পাইলার ওপেন করতে হবে।যেহেতু আমরা CodeBlocks ব্যবহার করবো ,তাই কিভাবে কম্পাইলারকে কোড লিখার উপযোগী করতে হয় তা একবার দেখাই।
প্রথমে আপনার কম্পিউটারে CodeBlocks ওপেন করুন।তারপর create a new project এ ক্লিক করুন।
তারপর Console application এ ডাবল ক্লিক করুন।

তারপর Next এ ক্লিক করুন।

এখন আপনার ইচ্ছা মত C অথবা C++ সিলেক্ট করুন।C++ সিলেক্ট করলে আপনি C /C++ দুটোই লিখতে পারবেন।আর C সিলেক্ট করলে শুধু C ই লিখতে পারবেন।ধরে নিলাম C সিলেক্ট করেছেন।

এবার Project title এ আপনার ইচ্ছা মত নাম দিন।
Folder to create project in: এখানে আপনি আপনার প্রজেক্ট যেখানে রাখতে চান সেই ফোল্ডার সিলেক্ট করতে পারেন।
তারপর Next এ ক্লিক করুন।

সব শেষে Finish এ ক্লিক করুন।
এবার দেখুন আপনার কম্পাইলারের বাম দিকে Sources নামে একটা ফোল্ডার দেখাচ্ছে।ওখানে ডাবল ক্লিক করুন।

এবার দেখুন এর ভিতর থেকে main.c নামে একটা ফাইল বেরহয়েছে।এবার এটাতে ডাবল ক্লিক করলে দেখবেন সি ল্যাঙ্গুয়েজ এর একটা Structure ওপেন হয়েছে।

এবার ভালো ভাবে লক্ষ্য করুন,দেখুন
#include <stdio.h>
#include <stdlib.h>
int main()
{
printf(“Hello world!\n”);
return 0;
}
এই প্রোগ্রামটি লিখা আছে।
#include <stdio.h>
#include <stdlib.h>
লিখা গুলো হল হেডার।
তারপর int main() , এটা হলো মেইন ফাংশন। সি প্রোগ্রামগুলো মেইন ফাংশন থেকে কাজ শুরু করে, তাই সব প্রোগ্রামে একটি মেইন ফাংশন থাকে। মেইন ফাংশনের শুরুতে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হয় আর শেষও করতে হয় একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে। শেষে return 0; আছে।কেন তা লিখাহয় এখন না জানলেও চলবে।মনেকরুন লিখতে হয়।আর printf এর ভিতর “ “ এর মধ্যে যা লিখবেন তা ই প্রিন্ট হবে।printf(“Hello world!\n”); এখানে Hello world! এর পর \n লিখার কারন হলো নিউ লাইন প্রিন্ট করা।মানে Hello world! এর পর নতুন একটি ফাকা লাইন থাকবে। তার মানে আপনি যদি \n না লিখেন তবুও প্রোগ্রামটি কাজ করবে।
এখন Build এ ক্লিক করে Build and run এ ক্লিক করুন।দেখুন কি প্রিন্ট হয়।

হ্যাঁ Hello World! প্রিন্ট হইছে।এর মানে সব ঠিক ভাবে কাজ করছে।আপনি একটি প্রোগ্রাম রান করেফেলেছেন।
যদি আপনি আমার সাথে সাথে সব ঠিক ভাবে করে থাকেন , তাহলে এবার আপনার নিজের নাম লিখে প্রিন্ট করুন।
আপাতত এইটুকুই ।সফল হলে পরের পোস্টে আরো নতুন কিছু শিখতে পারবেন,আর সমস্যা হলে ফেইসবুকে আমাকে বলতে পারেন।
সাথেই থাকুন।